এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে অবিলম্বে সচেতন হওয়া দরকার

Published on: April 15, 2021 । 3:49 PM

মন্দিরা মাজি,👆 স্থানীয় সংবাদ, ঘাটাল: বছর ঘুরতে না ঘুরতেই আবার প্রবলভাবে দেখা দিল করোনা ভাইরাস। গত বৎসর ঠিক এমনই সময়ে করোনা নামক মারণ ভাইরাসটি মানুষের নিত্য জীবনযাত্রাকে থমকে দিয়েছিল। সেই করোনাতে অনেকেই তাঁদের আপনজনকে হারিয়েছেন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকারকে বারে বারে লকডাউন ঘোষণা করতে হয়েছিল। লকডাউনের জেরে বহু পরিবারকে আর্থিক সঙ্কটের মুখেও পড়তে হয়েছিল। সেই করোনার রেস পুরোপুরি কাটতে না কাটতেই সারা  বিশ্বের সঙ্গে আমাদের ভারতে তথা বাংলাতেও  করোনার দ্বিতীয় ঢেউ প্রবেশ করে গিয়েছে। প্রত্যেক দিন লাফিয়ে-লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মারাও যাচ্ছেন অনেকে। কিন্তু  রাস্তাঘাটে বেরোলে মনে হয়, করোনার এই শক্তিশালী দ্বিতীয় ঢেউকে অনেকেই সেভাবে তোয়াক্কা করছেন না। তাঁদের ভাবটা এমন, এতো দিন যখন কিছু হয়নি আর কিছু হবে না। তাই তাঁরা মুখে মাস্ক বা পকেটে স্যানিটাইজার রেখে তা ব্যবহার করার প্রয়োজন মনে করছেন না। করোনা প্রতিরোধের জন্য যেসমস্ত আবশ্যিক জিনিসগুলি (মাস্ক,স্যানিটাজার,) বেশিরভাগ মানুষকেই ব্যবহার করতে না দেখতে পেয়ে সচেতন নাগরিকরা প্রচণ্ডভাবে উদ্বিগ্ন।  দু-একজনের মুখে মাস্ক থাকলেও বেশিরভাগ মানুষ মাস্ক ছাড়াই অনায়াসে লোকালয়ে,বাসে, কাজের জায়গায়,রাস্তা-ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র বলেন,  যদিও করোনা প্রতিরোধক ভ্যাকসিন দেওয়া চলছে। কিন্তু এখনও বেশিরভাগ সাধারণ মানুষই এই ভ্যাকসিনের আওতায় আসতে পারেনি। তাই বাড়ির বাইরে বেরোলে মাস্ক পরেই বেরোতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তা না হলে যে কোনও সময় যে কোনও মানুষকে এই মারণ ব্যাধি আক্রমণ করবে এবং তা নিয়ে অবাক হওয়ার কিছুই থাকবে না।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক