এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সন্ধান চাই! ষাঁড়টি ধরা হবে, প্রশাসনকে ষাঁড়ের গতিবিধির সন্ধান দিন

Published on: December 2, 2020 । 8:24 PM

তৃপ্তি পাল কর্মকার:খুনে ষাঁড় দেখলে ভিলেজ পুলিশ মারফত প্রশাসনে খবর দিন। দীর্ঘদিন ধরে দাসপুর-১ ও দাসপুর-২ ব্লকের বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেড়াচ্ছে এই দশাশই চেহারার কালো জার্সি ষাঁড়টি। বিশেষ সূত্রে জানা গিয়েছে,  এই ষাঁড়টিকে ধরবার তৎপরতা শুরু করেছে মহকুমা প্রশাসন। আমরা স্থানীয় সংবাদে ধারাবাহিকভাবে ষাঁড়টির অত্যাচারের খবর তুলে ধরেছি। প্রায় তিন-চার মাস ধরে একাধিকবার ষাঁড়ের অত্যাচারের খবর করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু সুফল মেলেনি।  ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়কে বিষয়টি জানালে তিনি তৎপরতার সঙ্গে উদ্যোগ নেন বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, ষাঁড়টির বিষয়ে যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।   উল্লেখ করা যায় যে ষাঁড়টি গুঁতিয়ে জখম করেছে বহু মানুষকে, গুঁতিয়ে খুন করেছে এক টোটোচালককে। ভাঙচুর চালিয়েছে বেড়ার ঘরে, ভাঙচুর করেছে ধানঝাড়া মেশিন। জমিভর্তি ফসল নষ্ট হয়েছে ষাঁড়ের তাণ্ডবে। ষাঁড়ের গুঁতো খেয়ে কতো মানুষকে যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তার সঠিক হিসেব নেই। শেষমেশ ষাঁড়টিকে ধরা হবে শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দাসপুরের দুটি ব্লকের মানুষ।  এই ষাঁড়টিকে  ধরার উদ্যোগ নেওয়ার জন্য মহকুমা শাসককে  সাধুবাদ জানানো হয়েছে স্থানীয় সংবাদ দপ্তরের পক্ষ থেকে। •ভিডিও

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক