এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এশিয়ান গেমসের সোনাজয়ী আজ ঘাটালে এসে অনেক কিছুই বললেন

Published on: November 17, 2020 । 11:57 PM

তৃপ্তি পাল কর্মকার:মাঠেই সোনা ফলে। মাঠেই নিজেকে গড়েপিটে নেয় একজন অ্যাথলেটিক। তাই ভবিষতের সোনার অ্যাথলেটিক তৈরি হবে বাচ্চাদের মাঠমুখী করলে। আজ ১৭ নভেম্বর কুঠিঘাট যুবসম্প্রদায়ের কালীপুজো উপলক্ষ্যে এক সচেতনতা শিবিরে এসে এ কথাই বললেন এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের সোনাজয়ী ইতি বর্মন। ইতিদেবী এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস মিলিয়ে মোট পাঁচবার স্বর্ণ পদক জিতেছেন দুটি বিভাগে। ডিসকাস থ্রো ও শট পাট।| ইতি বর্মন বলেন, যে আমি কোনদিনই ভাবিনি ২০১০ সালে মালয়েশিয়ায় এশিয়ান গেমসে শট পাট ও ডিসকাস থ্রো তে দুই বিভাগে স্বর্ণপদক জিতবো । তারপর আমি সোনা জিতলাম, এরপর এশিয়ান গেমসে আবারও স্বর্ণপদক জয় করি। তাই আমি সমস্ত বাবা-মায়েদের বলছি সন্তানকে মাঠে খেলতে পাঠান। বাচ্চারা খেললে শরীর সুগঠিত হবে,মন ভালো থাকবে। একদিন এই ঘাটাল এলাকা থেকে সম্ভাবনাময় অ্যাথলেটিকের জন্ম হবে।  •ভিডিও
এদিন কুঠিঘাট যুবসম্প্রদায়ের অনান্য অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল করোনা সচেতনতা শিবির, করোনা যোদ্ধাদের সম্মান জ্ঞাপন। বিকেল পাঁচটায় কোভিড যোদ্ধাদের তথা পুলিশ, সিভিক ভলান্টিয়ার, আশাকর্মী,অ্যাম্বুলেন্স চালক, ভিআরপিদের সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়াও এলাকার দুঃস্থদের শীতকালীন কম্বল প্রদান করা হয়|। এলাকার মানুষকে সচেতন করা হয় কোভিড ১৯ সম্পর্কে। শিবিরে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মহিলা ক্রীড়াবিদ ইতি বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক, শিক্ষক সৌমেশ চক্রবর্তী প্রমুখ।  ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক