এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ব্যক্তিগত উদ্যোগে রক্তদান শিবির করলেন দাসপুরের বাসিন্দা

Published on: November 12, 2020 । 8:19 PM

নিজস্ব সংবাদদাতা: ব্যক্তিগত উদ্যোগে রক্তদান শিবির করলেন দাসপুরের এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম তাপস ভুক্তা। বাড়ি দাসপুরের উত্তর গোবিন্দনগরে। আজ ১২ নভেম্বর নিজেদের বাসভবনে ওই শিবিরটি হয়। পেশায় ওষুধ দোকানের কর্ণধার তাপসবাবু বলেন, ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট কাটাতে আমরা যদি নিজেরাই এইভাবে উদ্যোগ নিয়ে রক্তদান শিবির করি তবে রক্তের অভাবে কোনও মুমূর্ষু রোগী অকালে প্রাণ হারাবে না। উল্লেখ্য, আজকের এই রক্তদান শিবিরে ৪জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেন। তাপসবাবু ও তাঁর স্ত্রীও রক্তদান করেন শিবিরে। তাপসবাবুর এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব