এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

করোনা আবহেই প্রকাশিত হল ‘উচাটন’

Published on: September 5, 2020 । 9:13 PM

সুইটি রায়: মহামারীর আবহের মধ্যেই আজ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের পূণ্যলগ্নে ঘাটাল থেকে প্রকাশিত হল সাহিত্য বিষয়ক পত্রিকা ‘উচাটন’। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক উমানাথ বন্দ্যোপাধ্যায় এবং ইংরেজি বিভাগের অধ্যাপক কল্যাণ পট্টনায়কের যুগ্ম সম্পাদনায় নানান প্রতিকূলতা কাটিয়ে আজ উদ্বোধন হলো পত্রিকাটির। ঘাটাল মহকুমার স্বনামধন্য চিকিৎসক ডাঃ কে বি পাত্র পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। উদ্যোক্তারা জানান, যেহেতু করোনার আবহেই পত্রিকার জন্ম তাই করোনাজয়ী ডাক্তারবাবুকেই উদ্বোধক হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। ঘাটাল কলেজের কাছাকাছি একটি হলে অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানে ২০-২৫ জন শিক্ষক অধ্যাপক ও সাহিত্যিক শারীরিকভাবে উপস্থিতি থাকলেও আরো শতাধিক সাহিত্যপ্রেমী গুগল মিটের মাধ্যমে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। প্রায় ৫০ জন কবি সাহিত্যিকের লেখা প্রকাশিত হয়েছে ‘উচাটনে’। পত্রিকা সম্পর্কে সম্পাদক কল্যাণবাবু বলেন, প্রবীণ লেখকদের পাশাপাশি আমরা নবীন ও সম্ভাবনাময় লেখকদের লেখাকেও এই পত্রিকায় জায়গা করে দিয়েছি। আশা করব আমাদের এই প্রয়াস অনেক নবীন সাহিত্যিকদের নতুন পথের দিশা দেখাবে। অন্য সম্পাদক উমানাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উচাটন’ মানে হল অস্থিরতা; যা মানুষের জন্মগত। আর এই অতিমারীর সময়ে এই অস্থিরতা গ্রাস করেছে গোটা পৃথিবীকে ও মানবসভ্যতাকে। তাই ‘উচাটন’ পত্রিকার মাধ্যমে আমরা তুলে ধরতে চেষ্টা করেছি মহামারীর কারণে গৃহবন্দি থাকা কবি-সাহিত্যিক ও সর্বোপরি সাধারণ মানুষের মানসিক টানাপোড়েনের কথা। আশা রাখছি নবীন ও প্রবীণ লেখকেরা আমাদের সাথে থাকবেন,আমাদের আরও সমৃদ্ধ করবেন এবং এই পত্রিকাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। পত্রিকাটির প্রচ্ছদ এঁকেছেন ঘাঁটাল শহর স্বনামধন্য শিল্পী মিলন কুইল্যা।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে