এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১

Published on: August 29, 2020 । 6:39 PM

সঙ্গীতা ঘোড়ই: দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক বাইকচালক। দুর্ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার বাড়নবমীর দ্যুতির বটতলার কাছে। আজ ২৯ আগস্ট সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। দুই মোটরসাইকেল চালকের নাম যথাক্রমে ভোম্বল মালিক ও রাজকুমার পাল। মাংরুলবাসী ভোম্বল মালিক এবং মালঞ্চবাসি রাজকুমার পালের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। ফলে ভোম্বল মালিক গুরুতর জখম হন। ভোম্বলবাবুর গোড়ালিতে প্রচণ্ড আঘাত লাগে এবং মালাইচাকির নিচের অংশের চামড়া ছিঁড়ে হাড় বেরিয়ে যায়। ওই গ্রামের স্থানীয় বাসিন্দা সন্দীপ সামন্ত জানিয়েছেন, স্থানীয় গ্রামীণ চিকিৎসক দিয়ে তাঁর প্রাথমিক চিকিৎসা করানো হয়। তারপর গ্রামের তৎপরতায় তাকে ভর্তি করা হয় ঘাটালের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে।  অন্যদিকে অপর বাইক চালকের কোনও ক্ষতি হয়নি। ধাক্কা লাগার সাথে সাথে তিনি ছিটকে পড়ে যান জমিতে। যদিও ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, ওই দুর্ঘটনার বিষয়ে তাদের কাছে কোনও খবর নেই।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক