এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

 সরকার নৌকার দাবিতে সেচমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে স্মারকলিপি

Published on: August 26, 2020 । 4:17 PM

সঙ্গীতা ঘোড়ই: সরকারি নৌকার দাবিতে রাজ্যের সেচমন্ত্রীকে হোয়াটসঅ্যাপে স্মারকলিপি পেশ করল ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। সারা রাজ্য জুড়ে নিম্নচাপের কারণে অতিবৃষ্টিতে ও কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে পলাশপাই খালে আসে কচুরিপানা। যার চাপে দাসপুর-২ ব্লকের চকসুলতান, আজুরিয়া, ডোঙাঘাট ও নিশ্চিন্তপুর প্রভৃতি স্থানে পলাশপাই খালের উপর কাঠ ও বাঁশের সেতুগুলি কয়েকদিন আগে ভেঙে যায়। আজ ২৬ আগস্ট ভোরে ওই পলাশপাই খালের উপর মহিষঘাটা কংক্রিট ব্রিজের অ্যাপ্রোচ রোডটি ক্ষতিগ্রস্ত হয়। তাই অবিলম্বে মহিষঘাটায় ট্রাফিক নিয়ন্ত্রণসহ ভেঙে যাওয়া ব্রিজগুলির কাছে মানুষের খাল পারাপারের জন্য নৌকার দাবিতে সরাসরি রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি হোয়াটসঅ্যাপে স্মারকলিপি পাঠায়। এরই সাথে সেচ্দপ্তরের উচ্চস্তরের আধিকারিক এবং জেলাশাসক, বিডিও-র কাছেও হোয়াটসঅ্যাপে স্মারকলিপি পেশ করা হয় বলে ওই সংগঠন সূত্রে জানানো হয়েছে। কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক ও দেবাশিস মাইতি বলেন, অবিলম্বে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের  দাবিতেই এই স্মারকলিপি দেওয়া হয়েছে।   আশা করছি মন্ত্রী-সহ অন্যান্য আধিকারিকবৃন্দ দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি