এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জেনে নিন করোনার জন্য এবার থেকে সরকারি অফিসে দেখা করতে গেলে জনসাধারণকে কি করতে হবে…

Published on: August 16, 2020 । 3:17 PM

মনসারাম কর: জনসাধারণের জন্য সরকারি পরিষেবা চালু রাখতে করোনা আবহের মধ্যেই ডিউটি করতে হচ্ছে প্রশাসনিক আধিকারিক ও কর্মীদের। সরকারি ডিউটি পালন করতে গিয়ে ঘাটাল মহকুমা তথা জেলা জুড়ে করোনায় আক্রান্ত হচ্ছেন বিডিও, পুলিশ থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসন চালানো অনেকাংশে কঠিন হয়ে পড়ছে। জনসাধারণকে সঠিক পরিষেবা দিতে অনেক সময় সরাসরি সাক্ষাতে কথা বলতেই হচ্ছে প্রশাসনিক কর্তাদের। কিন্তু কেউ করোনা সংক্রমিত কিনা তা বোঝার উপায় না থাকার জন্যই সংক্রমণ ছড়িয়ে পড়ছে প্রশাসনিক মহলে। এই পরিস্থিতিতে ১৪ আগস্ট পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের একটি আবেদনে ঘাটাল মহকুমা সহ সারা জেলার জনসাধারণের উদ্দেশ্যে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয় যে, প্রশাসনিক স্তরের আধিকারিকদের সাথে দেখা করতে হলে জ্বর, সর্দ্দি, কাশি বা শ্বাসকষ্ট না থাকলেও অবশ্যই কোভিড-১৯ অ্যান্টিজেন পরীক্ষা করাতে হবে। উপসর্গ থাকলে আর.টি.পি.সি.আর সোয়াব টেষ্ট করাতে হবে। রিপোর্ট নেগেটিভ হলে তবেই সেই রিপোর্ট দেখিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে দেখা করা যাবে। এই রিপোর্ট পরীক্ষার পরের দশ দিনের জন্য বৈধ বলে বিবেচিত হবে। তার সাথে অবশ্যই মাস্ক পরে আসতে হবে বা নাক মুখ ঢাকা থাকতে হবে এবং পারস্পরিক দুরত্ব ৬ ফুট বজায় রাখতে হবে। করোনা টেষ্ট করা যাবে মহকুমা হাসপাতাল, সমস্ত ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, গ্রামীন হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল কোভিড হাসপাতাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন জায়গায়। জেলা শাসকের এই আবেদনে খুশি প্রশাসনিক মহল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও