এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অনন্তপুরে ক্লাবের উদোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

Published on: July 11, 2020 । 9:25 PM

দাসপুরের অনন্তপুর ভিবজিওর ক্লাবের উদোগে শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের দেওয়া হল চারাগাছ। ক্লাবের পক্ষে শ্যামল বেরা জানিয়েছেন,করোনা পরিস্থিতে জেলার মানুষের রক্তের চাহিদা মেটাতেই তাঁদের এই উদ্যোগ। যদিও তাঁরা প্রতি বছরই এই রক্তদান শিবিরের আয়োজন করেন তবুও এবার ছিল বাড়িতি সতর্কতা। এদিনের রক্তদান শিবিরে মোট ৭৪ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এই রক্তদাতাদের মধ্যে ১৩ জন মহিলা রক্তদাতাও রয়েছেন। ক্লাবের এই উদ্যোগে খুশি এলাকাবসী। স্থানীয়দের থেকে জানা গেছে এই ক্লাব এলাকাবসীর সমস্ত সমস্যায় পাশে থাকে।
•সারাভারত রক্তদাতা সমিতি: ক্লিক করুন

 

 

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব