এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বন্যা মোকাবিলায় ঘাটালে আগাম প্রশাসনিক বৈঠক

Published on: June 25, 2020 । 7:06 PM

অরুণাভ বেরা: বন্যা পরিস্থিতি নিয়ে আগাম সতর্ক প্রশাসন। ২৪ জুন ঘাটাল টাউনহলে বন্যা মোকাবিলা নিয়ে প্রশাসনিক বৈঠক হল। ছিলেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল, এসডিপিও অগ্নিশ্বর চৌধুরি, পাঁচটি ব্লকের বিডি, জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ  শ্যাম পাত্র, জারিনা ইয়াসমিন, ঘাটালের চেয়ারপার্সন বিভাস ঘোষ, তিন থানার ওসি, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা এবং এনডিআরএফ সদস্যরা।  ঘাটাল মহকুমার বাঁধের সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়। বাঁধে অবৈধ নির্মাণ থাকলে তা রাখা যাবে না বলে সিদ্ধান্ত হয়। বন্যার সময় নৌকো সমস্যার সমাধান কিভাবে করা যায়, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সমস্যার সমাধান কিভাবে হবে তা নিয়ে মত বিনিময় হয়। বন্যায় মহকুমার মোবাইল নেটওয়ার্কের সমস্যা সমাধানে ওয়াকি টকি ব্যবহার নিয়ে আলোচনা হয়। আগাম ত্রাণ ও পশুখাদ্য মজুত রাখার বিষয়ে কথা বলেন আধিকারিক ও জনপ্রতিনিধিরা। তবে এদিনের প্রশাসনিক সভাতে ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখেন। তিনি বলেন, দাসপুর-২ ব্লকের রাণীচকের ডিওয়াটারিং প্রকল্পটি চালু না  হওয়ায় দাসপুর থানার বিস্তীর্ণ এলাকায় চাষ করা সম্ভব হয়নি। অবিলম্বে ওই স্কিমটি চালু করার প্রস্তাব দেন। সেই সঙ্গে ঘাটাল মহকুমার ৮১টি মৌজা ঘিরে যে নদীগুলি আছে সেই বাঁধগুলি কেমন অবস্থায় আছে তা বর্ষা আসার আগেই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব দেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ