এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রেশন পাননি? ২০ জুন ২০২০’র মধ্যে আবেদন করুন

Published on: June 15, 2020 । 10:50 PM

তৃপ্তি পাল কর্মকার(১৫জুন ২০২০): করোনা উদ্ভূত পরিস্থিতির জন্য যাঁরা কোনও ভাবেই এখনও রেশন পাননি তাঁরা ২০ জুন ২০২০ তারিখের মধ্যে আবেদন করুন। ♦কারা এই রেশন পাবেন? (১) এলাকার স্থায়ী বাসিন্দা অথচ এই পরিস্থিতিতে কোনও ভাবে রেশন পাননি (এপিএল/বিপিএল সকলেই)। (২) অন্য জায়গার বাসিন্দা অথচ লকডাউনের জন্য আটকে রয়েছেন তাঁরা এই রেশন পাবেন(এপিএল/বিপিএল সকলেই)। ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল বলেন, পুরসভার বাসিন্দা হলে পুরসভায় এবং গ্রামপঞ্চায়েত হলে বিডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য অফিস থেকে ফরম নিয়ে পূরণ করে ফরমের সঙ্গে  দিতে হবে গৃহকর্তার একটি পরিচয় পত্র। আবেদনের শেষ তারিখ ২০ জুনের(২০২০)। তারপর এই আবেদন করা যাবে না। আবেদনের সত্যতা যাচাই হলে একটি টেমপোরারি কুপন দেওয়া হবে। সেই কুপন এলাকার রেশন দোকানে দেখালে চাল ও ডাল পাবেন।
ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন, মে এবং জুন মাসের জন্য আপাতত এই টেমপোরারি কুপন পাওয়া যাবে। প্রত্যেক মাসে পরিবারের সদস্য পিছু পাঁচ কেজি করে চাল এবং পরিবার পিছু এক কেজি করে ডাল পাবে। অর্থাৎ কোনও পরিবারে ৪ জন সদস্য থাকলে সেই পরিবার  দুমাসে মোট ৪০কেজি চাল ও দু’কেজি ডাল পাবে।  ২৪ জুনের মধ্যে ওই দু’মাসের রেশন তুলে নিতে হবে। তারপর পাওয়া যাবে না। •বিস্তারিত জানতে এলাকার বিডিও অফিস বা পুরসভায় যোগাযোগ করে নিতে হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক