এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালজুড়ে আর কত ? ফেরার পথেই কি সংক্রমণ ?

Published on: June 7, 2020 । 8:05 PM

মনসারাম কর:  গত রাতে ঘাটাল মহকুমা জুড়ে নতুন করে যে রেকর্ড সংখ্যক করোনা পজিটিভ ধরা পড়েছে তাদের প্রায় সকলেই ভিন রাজ্য থেকে ফিরেছেন। সংক্রমিত ব্যক্তিদের মধ্যে মহারাষ্ট্র ও দিল্লি থেকে ফেরার সংখ্যাটাই বেশি। প্রসঙ্গত তারা সকলেই মাসের পর মাস ধরে যখন ভিন রাজ্যেই আটকে ছিলেন তখন তাদের মধ্যে কোনও সংক্রমণ ধরা পড়েনি। কিন্তু ফেরার পর টেষ্ট করতেই তাদের রিপোর্ট পজিটিভ দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে ট্রেন বা বাসে করে ফেরার সময়ই কি তারা সংক্রমিত হয়ে পড়ছেন? ঘাটাল মহকুমাতে ভিন রাজ্য ফেরত অনেকেই আছেন যাদের ফেরার পর টেষ্ট হয়নি। উপসর্গ না থাকা করোনা পজেটিভ তাদের মধ্যে কেউ ছিলেন কিনা, সেটাও বড়ো প্রশ্ন। এখন যারা ফিরছেন বা ফিরবেন সেক্ষেত্রে টেষ্টের সংখ্যা আরও বেশি হলে মহকুমা জুড়ে সংক্রমণের রেকর্ড কত হবে সেটাই বড় বিস্ময়ের।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক