এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গত রাতের কালবৈশাখীর ঝড়ে ঘাটাল ব্লকে ব্যাপক ক্ষতি হয়েছে

Published on: April 16, 2020 । 10:36 AM

নিজস্ব সংবাদদাতা:  গতরাতের হঠাৎ বৃষ্টি-ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘাটাল ব্লকের পান্না এলাকার বেশ কয়েকটি গ্রাম। ১৫ এপ্রিল রাতে ঘাটাল মহকুমার প্রায় প্রত্যেকটি এলাকায় ঝড়, বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হলেও ওই এলাকায় ক্ষতির পরিমাণটি বেশি বলে স্থানীয়রা দাবি করছেন। ওই এলাকার বাসিন্দা সমরেশ মাইতি ও সৌমেন মাইতি বলেন,  পান্না, রাধাকান্তপুর, শিলারাজনগর, বারানন্দী, ভাঙাদহ সহ বেশ কয়েকটি গ্রামের মাঠের ধান নষ্ট হয়ে গিয়েছে। বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে।ছাদের ওপর থাকা জলের ট্যাঙ্ক পড়ে গিয়েছে।
পান্না এলাকার পরই শিলাবতী নদী। আর ওই নদী এপারেই রয়েছে নিমতলা। গত রাতে ঝড়ের তাণ্ডবে নিমতলাতে একটি গাছের ডাল থেকে একটি হনুমান পড়ে যায়। সেই হুনুমানটিও কোমরে এবং হাতে আঘাত পায়। স্থানীয়রা হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে বলে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক