এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আদিবাসী পেনশন: জয় জোহারের জন্য এখনই বিডিও অফিসে যোগাযোগ করুন

Published on: April 10, 2020 । 10:23 PM

তৃপ্তি পাল কর্মকার:  নতুন ভোটার লিস্টে বা সরকারি যে কোনও নথি অনুযায়ী যেসমস্ত ব্যক্তির (আদিবাসী সম্প্রদায়ের) বয়স ৬০ বছরের বেশি হয়ে গিয়েছে তাঁরা (১) এক কপি ছবি, (২) ডিজিটাল রেশন কার্ড এবং (৩) ব্যাংকের খাতা নিয়ে অবিলম্বে যে যাঁর এলাকার বিডিও অফিসে যোগাযোগ করুন। মনে রাখবেন,অনেকেরই নতুন ভোটার লিস্টে বয়স সংশোধিত হয়েছে। তাই পুরানো ভোটার লিস্ট নয়, নতুন ভোটার লিস্ট দেখে বয়স মিলিয়ে নেবেন। বুথের বিএলও’দের কাছে নতুন ভোটার লিস্ট পেয়ে যাবেন। ঘাটালের মহকুমা শাসক অসীম পাল জানিয়েছেন, মহকুমায় প্রায় ৯৫১জন আদিবাসী বৃদ্ধ-বৃদ্ধার নাম পাওয়া গিয়েছে যাঁরা ওই পেনশন পাওয়ার যোগ্য। কিন্তু যে কোনও কারণেই হোক তাঁরা এখনও বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করতে উঠতে পারছেন না। তাঁরা যেন অবিলম্বে ওই সমস্ত নথি নিয়ে বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করেন। বর্তমান এই লকডাউন পরিস্থিতিতেও বিডিও অফিস থেকে এব্যাপারে পূর্ণ সহযোগিতা পাওয়া যাবে বলে মহকুমা শাসক জানিয়েছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক