এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা: ঘাটাল থানার পুলিশের মানবিক মুখ

Published on: March 26, 2020 । 3:07 PM

সুইটি রায়: সারা দেশের লকডাউন পরিস্থিতিতে ঘাটাল থানার পুলিশের মানবিক রূপ দেখা গেল। লকডাউন পরিস্থিত মোকাবিলা করার জন্য দেশের অধিকাংশ পরিবারই ২১ দিনের খাবার মজুত করে রেখেছে। কিন্তু যাদের কোনও বাড়িই নেই, রাস্তাই যাদের কাছে ঘর, তাদের কথা আমরা কজন ভেবেছি? আজ ঘাটাল থানার পুলিশের উদ্যোগে এই সমস্ত গৃহহীন মানুষদের জন্য হোটেল থেকে আনানো খাবার তুলে দেওয়া হল। শুধু তাই নয় স্বাস্থ্যবিধি মেনে রীতিমতো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুইয়ে, পরিষ্কার- পরিচ্ছন্ন জায়গায় তাদের খাওয়ানোর ব্যবস্থা করল ঘাটাল থানার পুলিশ।কলেজমোড়,সেন্ট্রাল বাস স্ট্যান্ড সহ ঘাটালের আরও বেশ কয়েকটি জায়গায় আজ এই কর্মকাণ্ড চলেছে। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, যতদিন এই লকডাউন পরিস্থিতি চলবে তারা এই ভবঘুরেদের দুবেলা খাবার দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে। পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি ঘাটাল মহকুমার বাসিন্দারা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক