এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাজ্যে চতুর্থ শ্রেণীর বৃত্তিলাভ দাসপুরের দুই কৃতী কন্যার

Published on: March 19, 2020 । 7:40 AM

শ্রীকান্ত ভুঁইঞা: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ২০১৯ শিক্ষা বর্ষের বৃত্তি পরীক্ষা রেজাল্ট বেরোল। ঘাটাল মহকুমার দুই ছাত্রী কৃতিত্বের সঙ্গে এই বৃত্তি পেয়েছে। দুই ছাত্রী হল খেপুত বোর্ড প্রাইমারি স্কুলের অঙ্কিতা জানা, অপরজন আজুড়িয়া প্রাইমারি স্কুলের শ্রেয়া দাস কর্মকার। দাসপুর দুই ব্লকের খেপুত বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের অঙ্কিতা জানা ৪০০ নাম্বারের মধ্যে ৩৯১ নাম্বার পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। খেপুত বোর্ড প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় মণ্ডল এবং সহকারী শিক্ষক তাপস বেরা এবং বলেন মেয়েটি বরাবরই পড়াশোনায় খুব ভালো এবং বাধ্য। ওর রেজাল্টে আমরা খুব খুশি। অপরদিকে রাজ্যে বৃত্তি পাচ্ছে আজুড়িয়া প্রাইমারি স্কুলের ছাত্রী শ্রেয়া দাস কর্মকার। ওই স্কুলের প্রধান শিক্ষক মলয় দিণ্ডা বলেন শ্রেয়া খুব গুনী একটা মেয়ে। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকাতেও সমান পারদর্শী সে। শ্রেয়ার বাবা নির্মল দাস কর্মকার জোতঘনশ্যাম নীলমণি হাইস্কুলের প্রধান শিক্ষক। মেয়ের রেজাল্টে নির্মলবাবু খুব খুশি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক