এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জোতভগবান হাইস্কুলে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান

Published on: March 6, 2020 । 8:23 PM

শান্তনু দাস: আজ ৬ মার্চ থেকে দাসপুর-২ ব্লকের জোতভগবান হাইস্কুলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু হল। উৎসব উপলক্ষে আজ  সকালে স্কুলের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্কুলের গ্রামের একাংশ পরিক্রমা করে।  অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রাক্তন ক্রিকেটার তথা সিএবি’র সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-২ বিডিও অনির্বাণ সাহু, দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আশিস হুদাইত প্রমুখ।ওই স্কুলে কোনও মনীষীর মূর্তি ছিল না।  অনুষ্ঠান উপলক্ষে প্রায় দেড় লক্ষ টাকা ব্যয় করে   স্কুল চত্বরে বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ও নেতাজির  মূর্তি বসানোর ব্যবস্থা করা হয়। সবুজায়নের লক্ষ্যে স্কুলের পক্ষথেকে এদিন ছাত্রছাত্রী ও অতিথিদের হাতে চারাগাছও বিতরণ করা হয়।   স্কুলের প্রধান শিক্ষক স্বপন মেট্যা বলেন, স্কুলের উৎসবটি রবিবার পর্যন্ত চলবে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব