এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

পুলিশি সহায়তা কেন্দ্রের প্রথম দিনেই হাফ সেঞ্চুরি দাসপুর পুলিসের

Published on: March 1, 2020 । 11:03 PM

দাসপুরের ওসি এর উদ্যোগে পুলিসি সহায়তা কেন্দ্রের প্রথম দিনেই হাফ সেঞ্চুরি দাসপুর পুলিসের। আজ ১ মার্চ রবিবার দাসপুর ২ ব্লকের কুলটিকুরিতে হল প্রথম পুলিসি সহায়তা কেন্দ্রের কাজ। পুলিস সূত্রে জানা গেছে আজ মোট ৫৫টি অভিযোগ(জিডি) নথিভুক্ত হয়েছে। আর এই পরিমান অভিযোগ একদিনে দাসপুর থানার মূল অফিসেও সম্ভবত হয়না।

স্থানীয়রা জানান,দাসপুর পুলিসের এই উদ্যোগে তাঁরা অভিভূত। তাঁরা জানান, এলাকার মানুষের অনেক সমস্যাই আছে যে গুলো সমাধান হচ্ছে না কেবল দূরত্বের কারণে। এভাবে যদি সত্যি নিয়মিত ভাবে পুলিসি সহায়তা কেন্দ্র খোলা হয় তাহলে এলাকার শান্তি একেবারেই বিঘ্নিত হবে।

এলাকাবাসী তাঁদের সমস্যা জানাচ্ছেন

উল্লেখ্য দাসপুরের ওসি সুদীপ ঘোষালের উদ্যোগে প্রতি রবিবার কুলটিকুরিতে  এবং প্রতি বুধবার দানিকোলাতে বেলা ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত  সাপ্তাহিক পুলিশি সহায়তা কেন্দ্রটি খোলা থাকবে।  দাসপুর থানা জেলার মধ্যে সবচাইতে বড় থানা। এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব কমবেশি ৮০ কিলোমিটার। দুটি ব্লকের ২৪টি গ্রামপঞ্চায়েত রয়েছে এই থানার অধীন।

অথচ এই থানার মধ্যে কোনও  ফাঁড়ি নেই। কিছু দিন আগে দাসপুর থানাকে ভাগ করে ব্লক অনুযায়ী একটি করে থানা হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের অর্থ দপ্তরের অনুমোদন না পাওয়ার জন্য তা বাস্তবায়িত হয়নি। সেজন্য ওই পুলিশি সহায়তা কেন্দ্রগুলির জন্য দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল বিশেষ উদ্যোগ নেন। সেই প্রস্তাবে সিলমোহর দেয় পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে