এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুর রাধাকান্তপুর হাইস্কুলের হীরক জয়ন্তী উৎসব

Published on: February 7, 2020 । 9:01 PM

শিউলী মণ্ডল:৬ ফেব্রুয়ারি থেকে দাসপুর-১ ব্লকের রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী উৎসব শুরু হল। অনুষ্ঠান উপলক্ষ্যে ওই দিন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ট্যাবলো সহকারে বাইক র‍্যালির আয়োজন করা হয়। হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিধান সভার ডেপুটি স্পিকার ডাঃ সুকুমার হাঁসদা।    স্কুলের উৎসবকে  সামনে রেখে আয়োজন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন  করা হয়েছে বলে স্কুল সূত্রে জানানো হয়েছে।  অনুষ্ঠাগুলি মধ্যে স্লাইড শোয়ের মাধ্যমে সাপের কাপড় ও তার প্রতিকার এবং কু-সংস্কার বিরোধী বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী পড়ুয়া ও অভিভাবকদের খুবই মন কেড়েছে।  এছাড়াও আজ ৭ ফেব্রুয়ারির প্রাক্তনী সম্মেলনে উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীদের অনেকটাই আবেগতাড়িত হতে দেখা যায়। ওই স্কুলের টিআইসি কালিপদ দোলই বলেন, আমাদের স্কুলের উৎসবটি ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।   স্কুলে বিবেকানন্দ মুক্ত মঞ্চ এবং একটি স্মার্ট ক্লাস রুমের উদ্বোধনও এই উৎসবের অঙ্গে হিসেবে রয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব