এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিগ বাজেটের লক্ষ্মীরা আছেন আমাদের ঘাটাল দাসপুরেই

Published on: October 12, 2019 । 6:15 PM

জানেন কি,জেলার বিগ বাজেটের লক্ষ্মীরা আছেন আমাদের ঘাটাল দাসপুরেই। ঘাটাল মহকুমার দাসপুরের খুকুড়দহ,সোনামুই,গৌরা এবং সাগরপুরের ঐতিহ্যবাহী সর্বজনীন লক্ষ্মী পুজো জেলা,ছাড়িয়ে রাজ্যেও সাড়া ফেলেছে। প্রতি বছরের ন্যায় এবারেও দাসপুরের এই চার ঐতিহ্যবাহী সর্বজনীন লক্ষ্মীপুজো মহা জাঁকজমকের মাধ্যমেই হচ্ছে।
১. এবার দাসপুর খুকুড়দহ লক্ষ্মী বাজারের সর্বজনীন লক্ষ্মী পুজো ৬০ তম বর্ষে পদার্পন করেছে। পুজো কমিটির সম্পাদক শক্তি আদক জানিয়েছেন এবার তাঁদের পুজোর বাজেট ১০ লক্ষ টাকা। পুজো মণ্ডপ সাজছে ভারতের ঐতিহাসিক মন্দিরগুলির আদলে। পুজোকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী থাকছে মেলা,অষ্টপ্রহর, সাংস্কৃতিক অনুষ্ঠান।

২. খুকুড়দহ পেরিয়ে ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে ঘাটালের দিকে এলে সোনামুই বাসস্টপে অনুষ্ঠিত হচ্ছে আর এক বিগ বাজেটের সর্বজনীন লক্ষ্মী পুজো। পুজো কমিটির সম্পাদক অজিত মণ্ডল জানিয়েছেন এবার তাঁদের পুজো ৬৪ তম বর্ষে পদার্পন করল। এবারের পুজোর বাজেট ৪ লক্ষ টাকা। মণ্ডপ সাজছে দক্ষিণ ভারতের মন্দিরের আদলে। পুজোয় থাকছে চন্দননগরের আলো। পুজোকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী মেলাও থাকছে।
৩. সোনামুই পেরিয়ে ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে ঘাটালের দিকে আরও এগিয়ে এলে গৌরা বাসস্টপে অনুষ্ঠিত হচ্ছে আরও এক সর্বজনীন লক্ষ্মী পুজো। ওই পুজো কমিটির সভাপতি সুনীল ভৌমিক জানিয়েছেন,এবার তাঁদের পুজো ৫০ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর বাজেট রাখা হয়েছে সাড়ে ৩ লক্ষ টাকা। পুজো মণ্ডপ ও গৌরা এলাকা সাজছে রংবেরঙের আলোয়। পুজোকে কেন্দ্র করে মেলাও থাকছে।

৪. গৌরা পেরিয়ে ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে ঘাটালের দিকে আরো এগিয়ে গিয়ে দাসপুর বাস স্টপ থেকে বাম দিকের রাস্তা ধরে সাগরপুর পৌঁছে গেলেই সাগরপুরে এবারেও আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী সর্বজনীন লক্ষ্মী পুজো। সাপগরপুর পল্লী উন্নয়ন সমিতির পরিচালনায় এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। সমিতির অন্যতম সদস্য সঞ্জয় হাইত জানিয়েছেন,এবার তাঁদের পুজো ৬৮ তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর বাজেট রাখা হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা। পুজোকে কেন্দ্র করে সেজেছে সাগরপুর বাজার। বসছে মেলা,৮দিন ধরে থাকবে এই মেলা।

পুজো কমিটিগুলির সদস্যদের সাথে কথা বলে জানা গেছে পুজোয় ঘাটাল মহকুমার পাশাপাশি আশপাশের একাধিক জেলার মানুষ এই পুজো দেখতে ভিড় জমান। পুজোর ভিড় সামলাতে দাসপুর পুলিসের তরফে নিরাপত্তা সুনিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। রাস্তা ও পুজো মণ্ডপগুলিকে কেন্দ্র করে থাকিছে নিরাপত্তা বলয়। যেকোনো অপ্রীতিকর ঘটনা সামলাতে সদা জাগ্রত রয়েছে দাসপুর পুলিস।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে