এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় অলচিকি লিপিতে সাঁওতালি শিক্ষার দাবিতে এসআই অফিস ঘেরাও

Published on: August 19, 2019 । 10:24 PM

মনসারাম কর: আদিবাসী সংগঠনের আন্দোলনের জেরে আজ ১৯ আগস্ট ঘাটাল মহকুমার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের ছ’টি অফিস কার্যত খোলাই গেল না। অলচিকি লিপিতে ঘাটাল মহকুমার বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে  অবিলম্বে সাঁওতালি শিক্ষা শুরু করার দাবিতেই আদিবাসী সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল এদিন ঘাটাল, চন্দ্রকোণা-১ এবং চন্দ্রকোণা-২ ব্লকের দুটি করে মোট ছ’টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের অফিস ঘেরাও করে রাখে। সেজন্যই ওই অফিসগুলি এদিন বিকেল পর্যন্ত খোলা সম্ভব হয়নি বলে শিক্ষা দপ্তর সূত্রে জানানো হয়েছে। ওই সংগঠনের জেলা সহ-সভাপতি মনোরঞ্জন মুর্মু বলেন, ঘাটাল মহকুমায় ২১টি প্রাথমিক বিদ্যালয়ে সাঁওতালি শিক্ষা চালু করার দাবি ছিল। প্রশাসন আগামী শিক্ষা বর্ষ থেকে ১৮টি বিদ্যালয়ে শুরু করার আশ্বাস দিয়েছে। আগামী ৩১ সেপ্টেম্বরের মধ্যে সরকারি নির্দেশিকা দেওয়ার কথা। প্রশাসন যদি ওই সময়ের মধ্যে নির্দেশিকা জারি না করে আমরা আবার আন্দোলনে নামব।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক