এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বন্যা পরিস্থিতি,বৃষ্টির জলে প্লাবিত একাধিক গ্রাম

Published on: August 19, 2019 । 10:07 AM

দাসপুরে বন্যা পরিস্থিতি, বর্ষার জলে প্লাবিত হয়ে বন্ধ দাসপুর থানার নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার নাড়াজোলের সাথে সংযোগ রক্ষাকারী মূলরাস্তা।

জলের তলায় নাড়াজোল থেকে দানিকোলা যাবার রাস্তাও। নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকার দানিকোলা,বড়ামারা,হাজাকুণ্ডু,কাঁটাদরজা সহ ৭ থেকে ৮ টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। স্থানীয়দের দাবি তিন দিনের টানা বৃষ্টির ফলে রাতেই পারাং ও বুড়িগাঙ নদীর জল বেড়ে এই বিপত্তি।

সকাল থেকেই দানিকোলার মনাসাতলা বাজারে হাঁটু সমান জল। গ্রামবাসীদের অভিযোগ এখনও পর্যন্ত নেই পারাপারের জন্য কোনো নৌকা। নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের প্রধান গগন চন্দ্র সামন্ত জানান,রাতেই হঠাৎ গ্রামগুলো প্লাবিত হওয়ায় পারাপারের নৌকার ব্যবস্থা করতে সময় লাগছে। তবে দ্রুত সরকারি নৌকার ব্যবস্থা হবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক