এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

৩০ জুন ক্ষীরপাইতে দীর্ঘক্ষণের পথ অবরোধ

Published on: June 24, 2020 । 8:05 PM

তৃপ্তি পাল কর্মকার:আগামী ৩০ জুন ক্ষীরপাই শহরে পথ অবরোধ করবে আদিবাসীরা। সেই সঙ্গে ক্ষীরপাই পুরসভা ঘেরাও করার কর্মসূচি নিয়েছে তাঁরা। শহরে সিধু-কানুর মূর্তি প্রতিষ্ঠার দাবিতেই তাঁদের এই আন্দোলন। ক্ষীরপাই সিধু কানু খেরওয়াল সমাজ কল্যাণ সমিতির সম্পাদক কার্তিকচন্দ্র সরেন বলেন, আদিবাসী জাতির ইতিহাসে সিধো-কানুর নেতৃত্বে ১৮৫৫ সালে সাঁওতাল বিদ্রোহই ছিল সর্বাধিক বৃহত্তম এবং গৌরবময় বিষয়। তাঁদের এই বিদ্রোহই ভারতবর্ষে স্বাধীনতার বীজ বপন করে গিয়েছিল। ওই বিদ্রোহের ফল হিসেবেই আদিবাসীদের জন্য ‘ডুমকা’ নামে একটি জেলার বরাদ্দ হয়। পরে যে যেটি সাঁওতাল পরগনা নামে পরিচিত হয়। এতো মহান দুই স্বাধীনতা সংগ্রামীর কোনও মূর্তি নেই সারা ঘাটাল মহকুমায়। আমরা ক্ষীরপাইতে তাঁদের মূর্তি বসানোর দীর্ঘদিনের দাবি রেখেছি। কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আমাদের আশ্বাস দিলেও সেই আশ্বাস পূরণ হয়নি। সেজন্যই আমাদের এই আন্দোলন। আজ ২৪ জুন ওই আন্দোলনের আগাম খবর তাঁরা মহকুমা শাসককেও লিখিত আকারে জানান।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক