এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

তিরিশে পা ঘাটালের ‘সৃজন’ পত্রিকার: মহকুমার কবিদের নিয়ে আজ কবিতা উৎসব ও বই প্রকাশ অনুষ্ঠান হ’ল

Published on: January 2, 2022 । 9:34 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটালের সৃজন পত্রিকার তিরিশ বছর পূর্তির সূচনাপর্ব উপলক্ষ্যে কবিতা উৎসব ও বই প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হল। আজ ২ জানুয়ারি সুলতাননগর-জ্যোৎগৌরাঙ্গ সমবায়ের নবনির্মিত বিদ্যাসাগর হলে ওই অনুষ্ঠানটি হয়। সৃজন পত্রিকার সম্পাদক অধ্যাপক লক্ষ্মণ কর্মকার বলেন, ওই অনুষ্ঠানে ঘাটাল মহকুমার প্রায় ৭৫ জন কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করে শোনান। অনুষ্ঠানে উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক উমাশঙ্কর নিয়োগী। এছাড়াও উপস্থিত ছিলেন কবি দেবাশিস প্রধান, সুকান্ত সিংহ, তুষারকান্তি ঘোষ, কেশব মেট্যা, নিমাই করণ, তপনজ্যোতি মাজি, মানেবন্দ্রনাথ চৌধুরি, অভিজিৎ চক্রবর্তী প্রমুখ।অনুষ্ঠানের আহ্বায়ক বঙ্কিম মাজি এবং কমললোচন প্রধান জানান, অনুষ্ঠানে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তি করে শোনান বিশিষ্ট আবৃত্তিকার ও সঞ্চালক শুভাশিস রায়। লক্ষ্মণবাবু বলেন, সৃজনের পথ চলা শুরু হয় ১৯৯৩ সালে। দেখতে দেখতে সৃজন এখন তিরিশ বছরে পড়ে গেল।অনুষ্ঠানে ‘সৃজন’ পত্রিকার বিগত তিরিশ বছরের ইতিহাস, আগামীদিনের পরিকল্পনা ইত্যাদি নিয়ে বক্তব্য রাখেন লক্ষ্মণবাবু। এদিন একইসঙ্গে দেড়শ জন কবির কবিতা সম্বলিত সৃজনের বিশেষ সংখ্যা ‘এই সময়ের কবিতা’ নামে একটি বই প্রকাশ করা হয়।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব