এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

একদা চোলাই মদ তৈরির গ্রামে এখন শিক্ষা ও সংস্কারের আলো, ঘাটালের গোপমহল গ্রামে ভাষা দিবস পালিত হল বিপুল উৎসাহে

Published on: February 21, 2022 । 7:42 PM

পাপিয়া বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: একদা যেখানে চোলাই মদ তৈরি ও বিক্রি হত রমরমিয়ে, সেই গ্রামে এখন শিক্ষা ও সংস্কারের আলো ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে। আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসকে সামনে রেখে ঘাটালের গোপমহল গ্রামের বিদ্যাসাগর পল্লীর আবাল-বৃদ্ধ-বণিতা মেতে উঠল উৎসবের আনন্দে। বিপুল উৎসাহে অনাড়ম্বর ভাবেই পালিত হলো ভাষা দিবস। বিদ্যাসাগর পাঠশালার পক্ষ থেকে বিদ্যাসাগর পল্লীর কচিকাঁচাদের অংশগ্রহণেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। যে পাড়ায় একসময় রমরমিয়ে চলতো চোলাই মদ তৈরির করবার, আজকে সেখানকার বাচ্চাদের নিয়েই পালিত হল ভাষা দিবস। বিদ্যাসাগর পল্লীর বাচ্চারাই একের পর এক নৃত্য, আবৃত্তি, নাটক করলো নিজেদের মনের আনন্দে। একমাস ধরে বিদ্যাসাগর পল্লীর ছোটো পড়ুয়াদের নিয়ে একটি পাঠশালা চলছে। আজ সেই পড়ুয়ারাই আগ্রহের সাথে দিব্যি নেচে, গেয়ে মাতিয়ে দিল এই অনাড়ম্বর অনুষ্ঠান। এরকম একেবারে অনাড়ম্বর জাঁকজমকহীন অনুষ্ঠানেও খুবই খুশি ওই পল্লীর বাসিন্দারা।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব