এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হাতিকে অন্যত্র নিয়ে যেতে ব্যাঘাত!হাতি সেল্ফিতে মজেছে চন্দ্রকোণা

Published on: January 4, 2019 । 3:07 AM

অসীম বেরা,চন্দ্রকোণা:উৎসাহী যুবক দের জন্যই, হাতি কে অন্যত্র সরিয়ে নিচে যেতে পেতে হচ্ছে বাধা।এর ফলে উত্তপ্ত হচ্ছে হাতি ঘটছে প্রান হানির মতো ঘটনা। কেউ বা হাতির সামনে এগিয়ে গিয়ে তুলছে সেলফি, কেউ বা আবার হাতিকে উত্ত্যক্ত করে পাচ্ছে মজা, এর ফলে অসাবধানতাবশত ঘটে চলেছে প্রাণহানির মতো ঘটনা।

এই হাতিকে উত্ত্যক্ত করার চিত্র ধরা পড়ল ধামকুড়া বিটের পানশিউলি জঙ্গল এলাকায়, উল্লেখ্য প্রায় ৬ দিন ধরে দুটি দলছুট দাঁতাল ঘাঁটি গেড়েছে পানশিউলি জঙ্গল এলাকায়। আর এই দাঁতাল গুলি দেখতেই প্রতিদিন প্রায় ৫০০-৬০০ অল্পবয়সি যুবকরা ভিড় জমাচ্ছে পানশিউলি জঙ্গল এলাকায়, দুপুর হলেই প্রথমে তারা জঙ্গলের মধ্যে ঢুকে হাতির সঠিক স্থান চিহ্নিত করে, তারপর সেই খান থেকে হাতিকে উত্ত্যক্ত করে নিয়ে আসে বাইরে। আর তখন শয়ে শয়ে মানুঘ জঙ্গলের মধ্যে ফাঁকা স্থানে হাতি দেখতে ভিড় জমায়।শুধু তাই নয় কেউ হাতির সামনে গিয়ে লাঠি নিয়ে খোঁচা মারা, মোবাইলের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। আর হাতি ফোঁস করলেই হুড়োহুড়ি করে ছুটে পালায় এর ফলে পড়ে আহত হয় অনেকেই।

আর এদিকে এলাকাবাসী বলছে সন্ধে হলেই দাঁতাল হাতির তাণ্ডব, বনদফতরের ভুমিকায় ক্ষোভ এলাকাবাসীর।এলাকাবাসী বলছে বন দফতর হাতি অন্যত্রে নিয়ে যেতে ব্যার্থ এর ফলে ক্ষতি হচ্ছে জঙ্গল লাগোয়া এলাকায়। এর ফলে ক্ষতি গ্রস্থ চাষের জমি ও বাড়ি। জানায়ায় গ্রাম গুলি জঙ্গল লাগোয়া হওয়ায় প্রতি ব্ছর হাতি আসে এবং ক্ষতি সন্মুখীন হয় এলাকাবাসী। তাই হাতির তাণ্ডবে রাত পাহারায় জঙ্গল লাগোয়া মানুষ। যোদিও এবিষয়ে চন্দ্রকোনা বিটের রেঞ্জার মানস কান্তি ঘোষ বলেন, কিছু উৎসাহী যুবক হাতি গুলোকে উতপ্ত করছে এর ফলে হাতিকে অন্যত্রে নিয়ে যেতে ব্যাঘাত ঘটছে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক