এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হঠাৎ বাঁচাও বাঁচাও রবে চিৎকার,পুলিস উদ্ধার করল এক মহিলাকে

Published on: December 11, 2018 । 12:06 AM

রাতে দাসপুর থানার যদুপুর থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় মহিলা। ৯ ডিসেম্বর সন্ধ্যে সাতটা নাগাদ ‘বাঁচাও বাঁচাও’ বলে এক মহিলার চিৎকার করতে থাকলে তা শুনে আসপাসের লোকজন ছুটে আসে।

তারা দেখে এক মহিলা যদুপুরের বাঁধের রাস্তায় পড়ে।
মহিলার পরিচয় জানতে চাইলে মহিলা জানায়, তাঁর বাড়ি দাসপুরের বেলতলায়।

কিন্তু এখানে কী করে এলেন? মহিলা জানান,দুজন বাইকে করে তাকে এখানে ফেলে দিয়ে গেছে।

ঘটনার গুরুত্ব বুঝে এলাকাবাসী সত্বর দাসপুর পুলিসে খবর দিলে পরে দাসপুর পুলিসের তরফে ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭