এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভাষাদিবসের রাতে দাসপুর চাঁদপুরের মেলায় এক সন্দেহভাজনকে আটক করল পুলিস

Published on: February 22, 2019 । 7:20 PM

২১ ফেব্রুয়ারি মাঝরাতে দাসপুর থানার চাঁদপুর থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় যুবক।

ওই যুবকের মোবাইলে একাধিক জঙ্গি সংগঠনের ছবি পাওয়া গেছে বলে দাবি চাঁদপুরের ভীম মেলা কর্তৃপক্ষের। প্রসঙ্গত চাঁদপুরে ভীম পুজোকে কেন্দ্রকরে সপ্তাহব্যাপী মেলা চলছে। এই মেলায় এই ধৃত যুবক কয়েকদিন ধরেই রাতের দিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল।

ওইরাতে ওই যুবকের কিছু অসংলগ্নতা দেখে স্থানীরা মেলা কমিটিকে জানালে মেলার আয়োজকদের কয়েকজন ওই যুবককে ধরে জিজ্ঞাসাবাদ করলে যুবকটি তার বাড়ি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকায় বললেও নিজের বাড়ির সঠিক ঠিকানা বা ঠিক কী উদ্দেশ্যে ওইরাতে ওই মেলায় ঘোরাঘুরি করছিল তা বলেনি।

মেলা কর্তৃপক্ষের তরফে মেলা কমিটির সভাপতি সৌরভ চট্টোপাধ্যায় জানান,ওই অজ্ঞাত পরিচয় যুবকের থেকে একটি দামী মোবাইল পাওয়াযায়। সেই মোবাইল ঘেঁটে দেখলে দেখা মেলে একাধিক সন্ত্রাসবাদী এবং অস্ত্রসস্ত্রের ছবি।

সৌরভ বাবু বলেন,লোকটিকে একেবারেই সুবিধে জনক মনে হয়নি। আমরা সাথে সাথে দাসপুর থানায় খবর দিই। পরে দাসপুর থানার পুলিস ওই অজ্ঞাত পরিচয় যুবককে নিয়ে যায়।

দাসপুর পুলিসে খোঁজ নিলে যানাযায়,সত্যি সেই যুবকের মোবাইলে কিছু জঙ্গি সংগঠনের ছবি মিলেছে। ছবিগুলির উৎস এবং আদপে ওই যুবকের কী উদ্দেশ্য সে বিষয়ে দাসপুর পুলিসের পক্ষে তদন্ত শুরু হয়েছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে