এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের পুরুষোত্তমপুর নবশক্তি সংঘের অনুষ্ঠান

Published on: March 23, 2019 । 7:19 PM

সনাতন ধাড়া: ২৩ মার্চ দাসপুর-১ব্লকের পুরুষোত্তমপুর নবশক্তি সংঘের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হোল। এদিন সকালে ক্লাবের পক্ষ থেকে সদস্য ও গ্রামবাসীদের নিয়ে প্রভাতফেরি, মঙ্গলদ্বীপ প্রজ্বলন ও পুলওয়ামায় জঙ্গিহানায় নিহত বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে বার্ষিক অনুষ্ঠানের  সূচনা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গান্ধিমিশন ট্রাস্টের সম্পাদক নারায়ন ভাই৷ ক্লাব সম্পাদক তন্ময় বন্দ্যোপাধ্যায় ও সভাপতি বরুনকুমার পাল জানান, এদিনের রক্তদান শিবিরে দুজন   মহিলা সহ মোট ৩৭ জন রক্ত দান করেন এবং রক্ত সংগ্রহ করে ঝাড়গ্রাম ব্লাড ব্যাঙ্ক৷ ক্লাব সম্পাদক তন্ময়বাবু আরও জানান, পুরুষোত্তমপুর নবশক্তি সংঘ শুধু বছরের নির্দিষ্ট দিনেই একটা অনুষ্ঠান করে না৷ সারা বছরই তাঁদের ক্লাব নানা সমাজসেবামুলক কাজে যুক্ত থাকে৷ ক্লাবের পক্ষে কাজল পাল, রামপ্রসাদ বেরা,দেবেন্দ্রনাথ বাঙ্গাল, কল্যান চট্টোপাধ্যায়,অমিত দত্ত, জগদীশ পাল,অসিত পাল, সুজিত বাঙ্গাল, সোনা বোস, মিলন চট্টোপাধ্যায়, সৌমেন চক্রবর্তী ও দেবাশীষ বসুরা জানান,  ২৩ ও ২৪ মার্চ   দুদিন ধরে ওই ক্লাবের অনুষ্ঠান চলবে৷ শেষ দিন রয়েছে ক্লাব ফুটবল মাঠে চার দলীয় ফুটবল খেলা৷

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব