এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরের এক নামী স্কুলের শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের যৌন অত্যাচারের অভিযোগ

Published on: January 9, 2019 । 4:01 AM

•ঘাটাল শহরের একটি নামী স্কুলের এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে যৌন অত্যাচারের অভিযোগ উঠল। ছাত্রটি ওই স্কুলে সপ্তম শ্রেণীতে পড়ে। তাকে একা পেয়ে ওই কম্পিউটর শিক্ষক নানা ভাবে যৌন অত্যাচার চালাতেন বলে অভিযোগ। এনিয়ে ৮ জানুয়ারি ওই স্কুলে একটি লিখিত অভিযোগও জমা পড়েছে। স্কুলের টিআইসি অভিযোগের কথা স্বীকার করে নিয়ে বলেন, আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। যদি ওই শিক্ষক দোষী বলে প্রমাণিত হন তাহলে পরিচালন কমিটির মিটিং ডেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুধু একটি মাত্র ছাত্রকে নয়। প্রায়ই ওই শিক্ষক নির্জনজনতার সুযোগে স্কুলের মধ্যে অন্যান্য ছাত্রদের ওপরও যৌন নিগ্রহ করে থাকেন বলে বহু অভিভাবক জানিয়েছেন।  ৮ জানুয়ারি স্কুলে অভিভাবকরা গিয়ে টিআইসির কাছে অভিযোগ জমা দেওয়ার পরই ওই শিক্ষক শীতলপুরের বাসিন্দা  সংশ্লিষ্ট ছাত্রের বাড়িতে গিয়ে ‘ক্ষমা’ চেয়ে এসেছেন বলে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক