এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ব্যাট-বল হাতে মাঠে নেমেছেন

Published on: May 8, 2019 । 9:52 PM

সৌমেন হাজরা: দাসপুরে এসে স্থানীয় যুবকদের সঙ্গে খেলায় মাতলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ৮মে বিকেলে এমনই দৃশ্য দেখা গেল দাসপুর-২ ব্লকের খানজাপুর হাইস্কুলের খেলার মাঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটের নিরাপত্তা রক্ষার জন্য ওই স্কুলে এক ব্যাটেলিয়ান কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে কয়েক দিন আগেই। এদিন ওই জওয়ানরা কাজের ফাঁকে মাঠের পাশেই ঘোরাঘুরি করছিলেন। হঠাৎই স্কুল মাঠে স্থানীয় যুবকদের শর্টপিচ খেলতে দেখতে পেয়ে তাঁরাও নিজেদের সামলে রাখতে পারলেন না। হাতে তুলে নিলেন ব্যাট ও বল। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে খেলতে পেয়ে আপ্লুত স্থানীয় যুবকরাও। এলাকার মানুষজন খুব উচ্ছ্বসিত জওয়ানদের সাথে পাড়ার ছেলেদের খেলা দেখে।
ক্যামেরা সৌমেন হাজরা। টিম স্থানীয় সংবাদ ঘাটাল।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad