এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

জামাই ষষ্ঠীর সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম ১

Published on: June 8, 2019 । 1:01 PM

ষষ্ঠীর সকালে পথ দুর্ঘটনার কবলে এক বাইক আরোহী। সকাল প্রায় ১০টা নাগাদ মেদিনীপুর মুখী এক মালবাহী ছোটো গাড়ির সাথে দাসপুর থানার রাজনগর রাসতলার কাছে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় দাসপুর গামী এক বাইক।

বাইকের চালকের মাথায় হেল্মেট থাকায় বাইক আরোহীর মাথায় তেমন চোট লাগেনি। তবে সে গুরুতর জখম। আহত ওই বাইক আরোহীকে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দাসপুর পুলিস ঘটনাস্থলে পৌঁছেছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭