এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অবৈধ সন্তান? সোনাখালিতে মাঝরাতে রাস্তায় পরিত্যক্ত সদ্যোজাত জীবিত শিশু, চাঞ্চল্য

Published on: April 18, 2019 । 6:08 PM

নিজস্ব সংবাদদাতা: ১৭ এপ্রিল বুধবার রাতে দাসপুর থানার সোনাখালি এলাকায় রাস্তার ওপর একটি সদ্যোজাত শিশু উদ্ধার হল। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, ফুটফুটে সুন্দর পুত্রসন্তান শিশুটি রাস্তায় পড়ে থাকার ফলে তাকে পিঁপড়ে ও অন্যান্য পোকামাকড় কামড়াচ্ছিল। তাকে দেখতে পেয়ে প্রথমে সোনাখালি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকার জন্য শিশুটি ক্রমশ অসুস্থ হয়ে  পড়ায় তাকে রাতেই সঙ্গে সঙ্গে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল বলেন, শিশুটির হাসপাতালের ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসা চলছে। দাসপুর থানার পুলিশের অনুমান, অবৈধ সম্পর্কের জেরেই ওই শিশুর জন্ম হয়েছিল। তাই জন্মানোর পর রাস্তায় ফেলে দিয়ে দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে।
সদ্যোজাত শিশুটির ছবিটি মৃণাল শাসমলের (সোনু) সৌজন্যে প্রাপ্ত।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now