এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দেশলাই কাঠিতে গণেশমূর্তি বানিয়ে গণেশবন্দনা চন্দ্রকোণার যুবকের

Published on: August 22, 2020 । 7:13 PM

গণেশ দাস: গণেশ চতুর্থীতে দেশলাই কাঠির উপর গণেশ মূর্তি খোদাই করে তাক লাগালেন চন্দ্রকোণা পৌরসভার রঘুনাথপুরের যুবক শুভজিৎ প্রামাণিক।  বিএড পাঠরত শুভজিতের মাত্র ১০ মিলিমিটার উচ্চতার এই শিল্প কর্মটি ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে দারুণভাবে সাড়া ফেলেছে। শুভজিৎ এর আগেও চক, পেনসিল, চাল, গম ইত্যাদির উপর বিভিন্ন দেবদেবী, মণীষী বা বিখ্যাত ব্যক্তিগণের মূর্তি ফুটিয়েও তুলেছেন। পেনসিলের শীসে ক্ষুদ্রতম অশোক স্তম্ভ তৈরি করে ইন্ডিয়া বুক অফ  রেকর্ডসেও নাম তুলেছেন  কয়েক মাস আগে। তার এই মিনি আর্টের প্রশংসা করেছেন বহু নেটিজেনরা।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]