এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

নিজের বিয়ের অনুষ্ঠানে রক্তদান শিবির করে নজির ঘাটালের যুবকের

Published on: July 16, 2023 । 1:40 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিয়ের প্রীতিভোজের আগে রক্তদান শিবিরের আয়োজন করলেন ঘাটালের যুবক কল্লোল সামন্ত (সম্রাট)। কল্লোলবাবু ঘাটাল শহরের একজন ক্রিকেট কোচ হিসেবে সুপরিচিত। সেই সঙ্গে ঘাটালের ভাসাপুলের কাছে গঙ্গাতলায় পোশাক ও কেকের ব্যবসাও রয়েছে। ১৪ জুলাই কল্লোলবাবুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন চন্দ্রকোণার মানসী সাঁতরা সামন্তের সঙ্গে। ১৬ জুলাই বিয়ের প্রীতিভোজের দিন ঘাটাল মহকুমা ব্লাড সেন্টারের সহযোগিতায় রক্তদান শিবিরের আয়োজন করেন তিনি। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস  কল্লোলবাবুর এই উদ্যোগের দারুণ প্রশংসা করে বলেন, বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে রক্তদানের মত সমাজসেবামূলক কাজ করলে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অভাব হবে না। একই সঙ্গে সমাজসেবামূলক কাজও করা হয়ে যাবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি