এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জেলা জব ফেয়ারের মাধ্যমে শতাধীক পদে নিয়োগ, ঘাটাল মহকুমার প্রতিটি ব্লকে খোলা হল সহায়তা কেন্দ্র

Published on: February 23, 2020 । 11:23 AM

নিজস্ব সংবাদদাতা: বাংলার যুবক-যুবতিদের কাজের উপযুক্ত করে গড়ে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শুরু হয়েছিল উৎকর্ষ বাংলা স্কিম৷ এবার উৎকর্ষ বাংলা প্রকল্পের হাত ধরে প্রশিক্ষিত যুবক-যুবতিদের কাজের সুযোগ পাইয়ে দিতে শুরু হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা জব ফেয়ার-২০২০৷

আগামি ২৯ ফেব্রুয়ারী ও ১ মার্চ ওই দুই দিন মেদিনীপুর ডি.এম অফিস প্রাঙ্গনে চলবে ওই মেলা৷ চলতি মাসের ২০- ২৭ ফেব্রুয়ারী তারিখ পর্যন্ত www.jobfair.org.in ওয়েবসাইটে জেলার কর্মপ্রার্থীরা অনলাইনে যোগ্যতা অনুসারে আবেদন পত্র জমা করতে পারবেন৷ ওই সাইটে লগইন করলেই কোন পদে কত সংখ্যক শূণ্যপদ রয়েছে এবং আবেদনের যোগ্যতামান জানতে পারবেন আবেদনকারীরা৷ আবেদনের পরে পাওয়া যাবে একটি একনলেজমেন্ট স্লিপ৷ তবে এবার কর্মপ্রার্থীরা সর্বাধিক দুটি পদের জন্য আবেদন করতে পারবেন৷

ঘাটাল মহকুমা শাসকের দপ্তরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও মহকুমার উৎকর্ষবাংলা প্রকল্পের অফিসার-ইন-চার্জ অর্জুন পাল জানান, জেলার প্রশাসনের নির্দেশ অনুসারে মহকুমা শাসকের দপ্তরে ও মহকুমার প্রতিটি ব্লকে কর্মপ্রার্থীদের সুবিধার্থে সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে৷ বিশদে জানতে কর্মপ্রার্থীরা নিকটস্থ অফিসে গিয়ে যোগাযোগ করতে পারবেন৷

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?