এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিদ্যাসাগরের ২০২ তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা হল

Published on: September 13, 2021 । 10:09 PM

কুণাল সিংহরায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ১৩ সেপ্টেম্বর বেলা চারটায় বীরসিংহে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের ২০২ তম জন্মবার্ষিকী উদযাপনের রুপরেখা তৈরি হল। সভাটি হয় বীরসিংহ ডেভালাপমেন্ট অথরিটির বিশেষ সভায়। আজকের সভায় ঠিক হয় বাংলা তিথি অনুযায়ী ১২ আশ্বিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে বিদ্যাসাগরের ২০২ তম জন্মদিনটি।সকাল ৮টায় প্রভাতফেরি দিয়ে সূচনা হবে। অ অনুষ্ঠান সূচীতে থাকছে সাফাই অভিযান,বৃক্ষরোপণ, বিদ্যাসাগর স্মৃতি চারণ,বিভিন্ন প্রতিযোগিতার স্থানাধিকারীদের ও নবস্বাক্ষরদের পুরস্কার প্রদান। বিকালের সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে লোকসংগীত ও নৃত্য, বাউল এবং ছৌনাচ।ওইদিন বেলা বারোটার মূল অনুষ্ঠানে ডিএম, এসডিও,বিডিওর সাথে থাকার জোর সম্ভাবনা রাজ্যের দুই মন্ত্রীসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও গুণীজনের।
আজকের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন এডিএম পিনাকী রঞ্জন প্রধান, এসডিও সুমন বিশ্বাস, ঘাটালের বিডিও সঞ্জীব দাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক দেবাশিস পোড়ে,ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলীপ মাজি, কর্মাধ্যক্ষ হাবিবুর রহমান ও প্রশান্ত রায়, খড়ার পৌরসভার প্রশাসক অরূপ রায়, বীরসিংহ গ্রাম পঞ্চায়েত প্রধান ঝুমা কারক খাঁ, বিদ্যাসাগর স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক শক্তিপদ বেরা প্রমুখ। সভাশেষে তাঁরা মঞ্চের প্রস্তাবিত স্থানও পরিদর্শন করেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও