এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের যুবকের নাগপুরে অস্বাভাবিক মৃত্যু

Published on: June 15, 2020 । 11:21 PM

কুণাল সিংহরায়(১৫ জুন ২০২০, বীরসিংহ):   ভিন রাজ্যে অস্বাভাবিক মৃত্যু হল ঘাটালের এক যুবকের। ওই যুবকের নাম সুশান্ত পাঠক। ২৮ বছর বয়স। বাড়ি ঘাটাল থানার বীরসিংহ এলাকার বোয়ালিয়া গ্রামে। তিনি ১৩জুন শনিবার রাত সাড়ে১১টা নাগাদ মহারাষ্ট্রের নাগপুরে ছাদ থেকে পড়ে মারা যান বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। আজ ১৫ জুন রাত সাড়ে ১০টা নাগাদ বোয়ালিয়াতে মৃতদেহ পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আছে।
মৃত যুবকের প্রতিবেশী রঘুনন্দন সিংহ ও বিজিতাশ্ম চক্রবর্তী বলেন, সুশান্তবাবু নাগপুরে একটি টেক্সটাইল কোম্পানিতে প্রোডাকশন ম্যানেজারের পদে চাকরি করতেন। শনিবার রাত ১টা ৫ মিনিটে নাগপুর থেকে সুশান্তবাবুর বাবা অশোকবাবুর কাছে হিন্দিতে একটি ফোন আসে। অশোকবাবু সেই ফোন শুনে কিছু বুঝতে পারেননি। পরের দিন সকালে হোয়াটসঅ্যাপে সুশান্তবাবুর মৃতদেহের ছবি এলে বিষয়টি বোঝা যায়। সঙ্গে সঙ্গেই বোয়ালিয়া থেকে নাগপুরে রওনা দেয় মৃতের পরিজনেরা। আজ রাতে অ্যাম্বুল্যান্সে করে তাঁর মৃতদেহ গ্রামে পৌছায়।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক