এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মা ও দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যু! হাতুড়ে চিকিৎসক পুলিশি হেফাজতে

Published on: December 12, 2021 । 8:04 PM

সৌমেন মিশ্র, শ্রীকান্ত ভুঁইয়া ও আকাশ দোলই: দাসপুরে মা ও দুই সন্তানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত হাতুড়ে চিকিৎসক অজিত পাত্রকে  দুু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ঘাটাল মহকুমা আদালত। পুলিশের তদন্তে উঠে এলো বড়সড় তথ্য। স্বামী সুশান্ত বেরার অভিযোগ ছিল চিকিৎসায় গাফিলতি করেছেন দাসপুরের জালাপুর বাঁশখালের হাতুড়ে ডাক্তার অজিত পাত্র। উল্লেখ্য, দাসপুরের জোতগোবর্ধন গ্রামের সুশান্ত বেরার পরিবারে ১১ ডিসেম্বর শনিবার সকাল থেকে সন্ধ্যে সাড়ে ছ’টার মধ্যে একে একে তাঁর ৮ বছরের ছেলে, ১১ বছরের মেয়ে সহ সুশান্ত বেরার স্ত্রী মৌমিতাদেবীর মৃত্যু হয়। সুশান্ত বেরা বুধবার ৮ ডিসেম্বরই সোনার কাজে নিজের কর্মস্থল মুম্বাইয়ে ফিরে গিয়েছিলেন। সমস্যার শুরু তার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই। সেই থেকেই ওই হাতুড়ে ডাক্তারই তাঁর পরিবারের চিকিৎসা করেন। ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী জানান,স্বামীর অভিযোগের ভিত্তিতে ওই হাতুড়ে ডাক্তারকে গ্রেপ্তার করা হয় এবং আজ ঘাটাল আদালতে তোলা হল। ঘাটাল আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর কমল সরকার জানান, ওই হাতুড়ে ডাক্তারের দুু’দিনের পুলিশ হেফাজত হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক