এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাজ্যের প্রথম আদিবাসী কাউন্সিলারের স্মরণসভা হল ক্ষীরপাইতে

Published on: July 5, 2020 । 9:25 PM

তনুপ ঘোষ:জনতার মানুষ শম্ভু সরেনের স্মরণ সভা অনুষ্ঠিত হল ক্ষীরপাই টাউন হলে। আজ ৫ জুলাই ওই স্মরণসভায় ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১৯৯০ সালে সারা রাজ্যের সব পৌরসভার মধ্যে শম্ভু সরেন ছিলেন নির্বাচিত একমাত্র আদিবাসী কাউন্সিলর। তখন পশ্চিমবঙ্গ সহ সার দেশে পৌরসভা নির্বাচনে কোনো সংরক্ষণ চালু হয়নি।১৯৯০ ও ১৯৯১ এই দু’বছর তিনি ক্ষীরপাই পুরসভার ভাইস-চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। তিনি টানা ১০বছর ধরে ক্ষীরপাই পৌরসভার ৩ন ওয়ার্ড থেকে কাউন্সিলার হিসেবে জয়ী হন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক কাজ ছাড়াও আদিবাসী সমাজের ডাইনি প্রথা দূরীকরণে অগ্রণী ভূমিকা পালন করে ছিলেন। লকডাউন চলাকালীন ৯ এপ্রিল তিনি মারা যান।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা