এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বজ্রাঘাতে মৃত যুবক

Published on: April 27, 2023 । 5:01 PM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২৭ এপ্রিল বিকেলে বজ্রাঘাতে মৃত্যু হল এক যুবকের। ওই যুবকের নাম তাপস পাতর(৩৫)। বাড়ি চন্দ্রকোণা থানার যাদবনগরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে তাপসবাবু মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেই সময়েই তাঁর বজ্রাঘাতে মৃত্যু হয়। এছাড়াও ওই থানার নীলগঞ্জ গ্রামে সম্বরী হেমব্রম বজ্রাঘাতের ঝলকে সংজ্ঞা হারিয়ে ফেলেন। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ রয়েছেন। সম্বরী হেমব্রমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, মেঘ উঠলে সম্বরী হেমব্রম মাঠে ছাগল আনতে গিয়েছিলেন। সেই সময় বজ্রাঘাত হলে তিনি জখম হন। তবে তাঁদের চারটি ছাগল বজ্রাঘাতে মারা যায়। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

FSSAI লাইসেন্স নেই, বন্ধ রাখার নোটিশ রেস্তরাঁকে!।

ফুড সেফটি FSSAI লাইসেন্স নেই, দাসপুরে রেস্তরাঁকে বন্ধ রাখার নোটিশ

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।