এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে সিসিটিভি ফুটেজে ধরা পড়ল গয়না দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা

Published on: December 31, 2021 । 12:53 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল গয়না দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা। দাসপুর থানার কুল্টিকরী নিমতলা বাজারে ৩০ ডিসেম্বর রাতে একটি গহনা দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ওই এলাকার স্থানীয় বাসিন্দা বুবাই জানার একটি রূপো ও সিটি গোল্ডের দোকানের তিনটি তালা ভেঙে দোকান থেকে বেশকিছু রুপোর গয়না ও ইমিটেশনের গয়না চুরি গিয়েছে। ঘটনাস্থল থেকে কাদামাখা জুতোর ছাপ দেখে প্রাথমিক অনুমান সম্ভবত নৌকায় করে নদী পেরিয়ে কেউ বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ফুটেজে তিনজন ব্যক্তির মাংকি ক্যাপ পরা ছবি ধরা পড়েছে। ঘটনাকে ঘিরে সকাল থেকে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে ভিলেজ পুলিশ, তবে এখনই পুলিশ এবিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ। দাসপুর জুড়ে দিন দিন চুরির ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত রয়েছেন। ওই দোকানের কর্ণধার বুবাই জানা বলেন, চার বছর ধরে ওই এলাকায় দোকান রয়েছে, কোনওদিন এমন ঘটনা ঘটেনি। এই প্রথম এই ঘটনা ঘটলো। সিসিটিভির ফুটেজ দেখে তাদের অনুমান গতকাল রাত ৩টা-৪টার মধ্যে ঘটনাটি ঘটেছে। দাসপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক