এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের এক পরিবারে তালা ভেঙে ১০ লক্ষ টাকার গয়না চুরি

Published on: December 5, 2022 । 10:31 AM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরে গৃহস্থের বাড়িতে চুরি। চুরি গেল প্রায় ২০০ গ্রাম সোনার গহনা। রবিবার রাতের অন্ধকারে বাড়ির সমস্ত বাড়ির তালা ভেঙে চোরেরা শীতের রাতে তান্ডব চালিয়ে এই চুরির ঘটনা চালায় বলে জানা যাচ্ছে। আজ সোমবারের সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনা দাসপুর থানার পলতাবেড়িয়া গ্রামের মণ্ডল পরিবারে। বাড়িটি সমীর মণ্ডলের। পরিবারের পক্ষে স্বদেশ মণ্ডল জানান, আজ সোমবারের সকালে তিনি দেখেন সমীরের বাড়ির মূল গেটের তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখাযায় বাড়ির মধ্যে সমস্ত দরজার তালা ভাঙা। তছনছ বাড়ির দ্বিতলের সমস্ত ঘর। সমীর কর্মসূত্রে কটকে থাকে। এই বাড়ি চাবি দেওয়াই ছিল। সমীরকে ফোনে সমস্ত ঘটনা জানানো হয়। পরিবার সূত্রে জানা যাচ্ছে, বাড়ির এক পুতুল ও ফ্লাক্সের মধ্যে সোনার গহনা লুকানো ছিল। সেগুলি বাড়ি থেকে উধাও। ওই সোনার গহনার পরিমান ছিল প্রায় ২০০ গ্রাম যার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। সমীরের বাড়ি একেবারের পাড়ার মাঝে। এক বাড়ির সাথে আর এক বাড়ির দূরত্ব নেই বললেই চলে। এভাবে ওই এলাকায় চুরির ঘটনা এই প্রথম। স্বভাবতই চাঞ্চল্য এলাকায়। মণ্ডল পরিবার বিষয়টি নিয়ে দাসপুর থানার পুলিশের দ্বারস্থ হচ্ছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে