এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সুস্বাস্থ্য দিবস পালন ও টিবি রোগীদের পুষ্টিকর সহায়ক সামগ্রী প্রদান

Published on: February 23, 2023 । 9:49 PM

সোমেশ চক্রবর্তী(অতিথি সাংবাদিক, স্থানীয় সংবাদ): ঘাটালে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সু স্বাস্থ্য দিবস পালন ও টিবি রোগীদের পুষ্টিকর সহায়ক সামগ্রী প্রদান। আজ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের সরকারি আদেশনামা অনুযায়ী মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দাতিয়াড়া উপস্বাস্থ্য দিবস পালিত হল। উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাজি, বিশিষ্ট চিকিৎসক সরোজ মণ্ডল, প্রধান সফিকুল রহমান সহ ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, স্বাস্থ্য দপ্তরের অন‍্যান‍্য ব‍্যক্তিরা। এ দিন ওই গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামের টিবি আক্রান্ত রোগীদের পুষ্টিকর খাদ‍্য সামগ্রী, সহায়ক দ্রব‍্য তুলে দেওয়া হয়। টিবি রোগ নিয়ে আলোচনা করেন প্রদ‍্যুত সানকি। আগত রোগীদের চিকিৎসা পরিষেবা ও ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও প্রেসার, সুগার সহ অন‍্যান‍্য রোগীর কল্যাণে সুস্বাস্থ্য দিবসে আগামী দিনে অপুষ্টি জনিত শিশুদের পাশে দাঁড়ানোর জন‍্য ওই গ্রাম পঞ্চায়েত অঙ্গীকার গ্রহণ করে।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব