এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় আইনজীবীর উদ্যোগে কেক কেটে রবি ঠাকুরের জন্মদিন পালন

Published on: May 9, 2026 । 9:04 PM

স্থানীয় সংবাদ, ঘাটাল:  আজ ২৫শে বৈশাখ স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর ঘোষের উদ্যোগে চন্দ্রকোণার আমডাংরায় স্বামী বিবেকানন্দ হলে নোবেলজয়ী বিশ্ববন্দিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হল। আইনজীবীর বসতবাটি সংলগ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষমূর্তির প্রতিষ্ঠাতা আইনজীবী কন্যা সুরভী ঘোষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষমূর্তির উদ্বোধন করেছিলেন ঘাটাল মহকুমা আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ ময়ূখ মুখোপাধ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কেক কেটে দিনটি পালিত হল। অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বামী বিবেকানন্দ সেবা সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর ঘোষ, সম্পাদক সৌরভ ঘোষ, চন্দ্রকোণা বিধানসভার নব নির্বাচিত বিধায়ক সুকান্ত দোলুই, তার সহধর্মিনী টুম্পা দোলুই ও সমাজসেবী সঞ্জিত মিদ্যা প্রমুখ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177