এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল- পাঁশকুড়া রাস্তায় ভাইভোঁটার দিন সাতসকালেই মর্মান্তিক পথদুর্ঘটনা গুরুতর আহত -২

Published on: November 6, 2021 । 7:20 AM

শ্রীকান্ত ভূঁইঞ্যা, সাংবাদিক স্থানীয় সংবাদ: শনিবারের সকাল শুরু হতে না হতেই  ঘাটাল পাঁশকুড়া সড়কের সোনামুই হাইস্কুল সংলগ্ন এলাকায় মর্মান্তিক পথদুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক সহ এক আরোহী।  প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁশকুড়া গামী একটি রড ভর্তি লরি সড়কের উপর রেখে তার লরির চালক ও খালাসী রাস্তার পাশের দোকানে চা খাচ্ছিলেন। হঠাৎ  বিকট শব্দ শুনতে পান ঘটনাস্থলের কাছাকাছি কয়েকজন। ছুটে এসে সকলে দেখেন লরিটিকে ধাক্কা দিয়ে একটি বাইক দুমড়ে-মুচড়ে গেছে।  রক্তাক্ত অবস্থায়  লুটিয়ে পড়ে রয়েছে বাইক চালক সহ এক আরোহী। স্থানীয়রা তৎপারতার সঙ্গে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে গৌরার একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করেন। জানা গেছে বাইক আরোহী গৌরার ফুলব্যবসায়ী, কোলাঘাট ফুল বাজারে ফুল আনতে যাওয়ার পথেই এই দুর্ঘটনা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও