এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সমাজকর্মী ও কবি সেখ ইসরাইল এর ৮৬ তম জন্মদিবসে পত্রিকা প্রকাশ

Published on: March 9, 2023 । 4:24 PM

কুণাল সিংহরায়,  স্থানীয় সংবাদ: কবি ও সমাজকর্মী সেখ ইসরাইল এর ৮৬ তম জন্মদিবস পালন ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান আয়োজিত হল। আজ ৯ মার্চ  ঘাটালের রাধানগরে একটি গেস্ট হাউসে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রায় শতাধিক আমন্ত্রিত লেখক ও কবি।এই উপলক্ষে ‘নতুন আকাশ ’ নামে একটি বার্ষিক পত্রিকার আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক লক্ষ্মণ কর্মকার, সুবোধ রায়, কবি মানিকচন্দ্র দাস, তপনজ্যোতি মাজী, প্রবীর চক্রবর্তী,  মধুবসন্ত ঘোষ, অমিয় সাঁতরা প্রমুখরা।

প্রসঙ্গত উল্লেখ্য, সেখ ইসরাইল ডাকসাইটে সিপিএম নেতা হিসেবেই সর্বাধিক পরিচিত। তাঁর জীবদ্দশায় ৩১টি ছড়া, কবিতা, গল্প, ঐতিহাসিক দলিল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তিনি করোনা আক্রান্ত হয়ে মারা যান ১ নভেম্বর ২০২০ এ। তিনদিন পরেই মারা যান তাঁর সহধর্মিণী সেলিমা বেগম। তাঁদের স্মরণে সেখ ইসরাইল সেলিমা বেগম স্মৃতি পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

দাসপুরের নীলাদ্রিশেখর সিনহা মধ্যশিক্ষা পর্ষদের সচিব পদে মনোনীত

নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান পরীক্ষায় পার্বতীপুর মুকুন্দপুর হাইস্কুলে পরীক্ষা দিল ১২২ জন

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

প্রজাতন্ত্র ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভেল ২০২৬ এর পলিসি ডিবেট কম্পিটিশন এর জাতীয় চূড়ান্ত পর্বে

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

বিকশিত ভারত ২০৪৭