এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ওষুধ দেওয়ার আছিলায় যৌন লালসা,দাসপুরে গ্রেপ্তার বিক্ষোভে গ্রামবাসী

Published on: August 8, 2020 । 9:35 PM

ওষুধ দেওয়ার আছিলায় যৌন লালসা। তারই শিকার হতে হচ্ছিল গ্রামের নিরীহ মহিলাদের। লোকলজ্জার ভয়ে দীর্ঘ প্রায় ৮মাস পর বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা সমস্ত বিষয় পুলিশকে জানায়। পুলিশ আটক করে এক অভিযুক্তকে। অপর এক অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবারও বিক্ষোভে গ্রামবাসীরা।

ঘটনা দাসপুর থানার নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাজুয়া গ্রামের। ওই গ্রামের এক মুসলিম সদস্য তুকতাক, টোটকা এসব বিদ্যা শেখেন দাসপুরেরই বকুলতলা এলাকার তাঁর এক মুসলিম গুরুর থেকে। এলাকাবাসীদের থেকে জানা গেছে প্রায় ৮মাস আগে ওই গ্রামের এক নির্জন জায়গায় গুরুকে নিয়ে শিষ্য এক আস্তানা বাঁধে। গ্রামবাসী বিশেষ করে মহিলারা তাদের সাধারাণ সমস্যার পাশাপাশি গোপন সমস্যা নিয়ে ওই আস্তানায় যেতে থাকলে অভিযোগ তাদেরকে মাঝে মধ্যেই যৌন হেনস্থার শিকার হতে হত।

কিন্তু লোকলজ্জার ভয়ে তা অনেকেই লুকিয়ে যেতেন। কিন্তু বিষয়টি জানাজানি হতেই শুক্রবার ৭ আগস্ট গ্রামবাসীরা দাসপুর থানায় অভিযোগ জানালে,ওইদিনই গুরুকে আটক করে দাসপুর পুলিশ।

আজ শনিবার আবার গ্রামবাসীরা শিষ্যর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের দাবি গ্রেপ্তার করতে হবে শিষ্যকেও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর পুলিশ। অপর অভিযুক্ত পলাতক। এখন দেখার আস্তানার আড়ালে জমে ওঠা কলঙ্ক থেকে মুক্ত হয় কিনা দাসপুরে বাজুয়া। ব্যুরো রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে