এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মাছ ধরতে গিয়ে বিষধর সাপ, দাসপুর ও চন্দ্রকোণায় দুটি সাপ উদ্ধার করল বনদপ্তর

Published on: June 16, 2020 । 10:21 AM

তনুপ ঘোষ: সাত সকালে দু’জায়গায় উদ্ধার হল দুটি বিষধর সাপ। দাসপুর-২ ব্লকের ইসবপুরে অনুপ মণ্ডল নামে এক ব্যক্তি মাছ ধরার জন্য মাঠে ঘুনি দিয়েছিলেন। আজ ১৬জুন সকালে গিয়ে দেখা যায় ঘুনির মধ্যে একটি গোখুরো সাপ। আতঙ্কে সাপটি দেখে না মেরে তিনি বনদপ্তরে খবর দেন।
অন্যদিকে চন্দ্রকোণা-২ ব্লকের বৈকন্ঠপুর গ্রামে মাছ ধরার জালে আটকা পড়ে  বিশাল আকারের গোখুরো সাপ। প্রায় ৮ ফুট লম্বা সাপটিকে দেখে বনদপ্তরে খবর দেওয়া হলে  সুলতাননগর বিটের বনদপ্তরের কর্মীরা সাপটিকে  উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তরের রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, সাপটির শারীরিক পরীক্ষার পর ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি