এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমা জুড়ে ৮০ হাজার মৃতের রেশন কার্ড বাতিল করল খাদ্য দপ্তর

Published on: June 20, 2022 । 11:02 AM

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমায় মৃত ব্যক্তির নামেও [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] বরাদ্দ হয়েছে রেশনদ্রব্য। মাসের পর মাস মৃত ব্যক্তির নামে রেশনদ্রব্য ওঠার ঘটনা সামনে এসেছে অনেক আগেই। অনেকক্ষেত্রে দেখা গেছে মৃত ব্যক্তির নামে রেশন ওঠার বিষয়ে তাঁর পরিবার কিছুই জানে না। মারা যাওয়ার পর ডিলার রেশন দেওয়া বন্ধ করে দিলেও অফিস থেকে তাঁর নামে রেশন তোলা হয়েছে দীর্ঘদিন। ডিজিটাল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার প্রক্রিয়া শুরু হতেই মৃত ব্যক্তির নামে রেশন ওঠার ঘটনা প্রকাশ পায় ঘাটালের বিভিন্ন জায়গায়। খাদ্য দপ্তরও প্রকারন্তে সেই ঘটনা মেনে নেয়। দপ্তর সূত্রে খবর বিগত পাঁচ বছরে ৮০ হাজারের

বেশি মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল করা হয়েছে। তার মধ্যে মৃত্যুর পরে গ্রাম পঞ্চায়েতে মৃত শংসাপত্র নিতে গিয়ে রেশন কার্ড বাতিলের সংখ্যাটা প্রায় ৬৩ হাজার। বাকি প্রায় ১৭ হাজার রেশন কার্ড বাতিল হয়েছে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক প্রক্রিয়ার জন্যই। ওই ১৭ হাজারের মধ্যে অধিকাংশ কার্ডই আধার লিঙ্কের চক্করে পড়ে অফিসের নজরে আসে এবং তা বাতিল হয়। কেউ মারা গেলে পদ্ধতি অনুযায়ী মৃত ব্যক্তির পরিবার রেশন কার্ড বাতিল করতে ছুটেছেন সেই সংখ্যাটা হাতে গোনা। বর্তমানেও রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক প্রক্রিয়া চালু রয়েছে। সেক্ষেত্রে মৃত ব্যক্তির নামে রেশন কার্ড চালু রয়েছে এমনটা দেখা গেলেই তা বাতিল করছে খাদ্য দপ্তর। রেশন বণ্টনে স্বচ্ছতা আনতে এবং ভুয়ো রেশন কার্ড বাতিল করতেই খাদ্য দপ্তরের এই উদ্যোগ বলে জানা গেছে। কোনও মৃত ব্যক্তির নামে রেশন উঠছে এমন অভিযোগ এলে সাথে সাথেই তা বাতিল করা হবে বলে বিভাগীয় আধিকারিকরা জানিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ